বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মিথ্যা মামলায় জামিন পেলেন ১৩পেশাদার সাংবাদিক

  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৪.৫৯ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জামিন লাভ করেছে পেশাদার ১৩ জন সাংবাদিক।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক জামিন শুনানী করেন।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ম্যানেজার মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে প্রেসক্লাবের ৬ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, সাংবাদিক মাসুদ রানা রনি (সম্পাদক, নারায়ণগঞ্জ মেইল ডট কম) সহ আরো ৬ জন স্থানীয় স্বনামধন্য সংবাদ মাধ্যমের সাংবাদিক বৃন্দ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য পদ প্রাপ্তির জন্য স্মারকলিপি প্রদান করতে গেলে ক্লাবের গেইট বন্ধ করে দেয় এবং পূর্ব থেকে প্রস্তুতি নেয়া আওয়ামী লীগের দোসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন (৫১), দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ (৫০), নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, মাছ রাঙ্গা টেলিভিশনের সাংবাদিক জুয়েল (৪২), বিটিভি’র চাকুরীচ্যুত মাহফুজ (৫৫), আহসান সাদিক শাওন (৪২) সহ অজ্ঞাত ১০/১২ জন হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে বিল্লাল হোসেন রবিন তার হাতে থাকা অবৈধ বিদেশী শক দেওয়ার অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে বৈদ্যুতিক শক দিলে ঘটনাস্থলে রনি বেহুশ হয়ে পড়ে যান। এই অবস্থায় আসামী আবু সাউদ মাসুদ পুণরায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সাংবাদিক মাসুদ রানা রনি সহ কয়েকজন গণমাধ্যম কর্মী রক্তাক্ত এবং আহত হয়। অজ্ঞাতনামা অন্যান্য সাংবাদিকদেরও পিটিয়ে নিলাফোলা জখম ও লাঞ্ছিত করে। পরবর্তীতে অন্যান্য সাংবাদিকদের সহায়তায় আহত মাসুদ রানা রনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রেস ক্লাব হতে বের হওয়ার সময় আসামীরা বলে তোদের দেখে নিব মর্মে হুমকি প্রদান করে।
সাংবাদিক মাসুদ রানা রনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort