মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ৫

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১৮ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে, ১২ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার, তিনটি ধারালো চাকু ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সাকিব ওরফে সাজিদ (১৯), সজিব (২০), তুষার (২৬), আনিছুর রহমান বাবু (১৯) ও মীর হোসেন হৃদয় (২২)। তারা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়াকে কুপিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। খবর পেয়ে তার (বাচ্চু মিয়া) স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে আহত বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ঘটনার পর চিকিৎসা নিয়ে অভিযোগ করেন ভুক্তভোগী। এর প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী অপরাধের সঙ্গে জড়িতদের সনাক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort