শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

মসজিদে ঝুলন্ত মৃতদেহ, মোয়াজ্জিন বলছে ‘চুরি দেখে ফেলায় আত্মহত্যা’

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৩.৫২ এএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদ থেকে বিল্লাল হোসেন নামের এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় আলআমিন বাগ এলাকার বায়তুল কোরবান জামে মসজিদের দোতলা থেকে লাশটি উদ্ধার হয়। মসজিদের দোতলার ওই কক্ষে ইমাম মাওলানা মহিউদ্দিন থাকেন।

নিহত বিল্লাল হোসেন (১৭) লালপুর পৌষাপুকুরপাড় এলাকার গার্মেন্ট শ্রমিক আলমগীর হোসেনের ছেলে।

বিল্লাল আত্মহত্যা করেছে দাবি করে মসজিদের মোয়াজ্জিন রেদওয়ান হোসেন বলেন, ‘এশার নামাজের আজানের সময় বিল্লাল মসজিদের দোতলা থেকে একটি ব্যাটারি চুরি করে পালানোর চেষ্টা করে। আমি তাকে মসজিদের সিঁড়িতে আটক করি। বিষয়টি ইমামকে জানানোর পর তিনি তার রুমে আটকে রাখতে বলেন। নামাজের পর মসজিদ কমিটির কাছে তাকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান। নামাজ শেষে রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে বিল্লাল আত্মহত্যা করেছে।

বিল্লাল হোসেনের নানি লাল বানু বলেন, ‘এই মসজিদে প্রায়ই বিল্লাল নামাজ পড়ে। আজ সকালে কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি সে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মসজিদে এসে বিল্লালের মরদেহ দেখলাম।’

বিল্লাল ফাঁস দেওয়ার মতো ছেলে না বলে জানান তিনি। এ ঘটনার সঠিক তদন্ত দাবি করেন লাল বানু।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort