বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’

ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হচ্ছেন রাহুল!

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪.৩৩ এএম
  • ৫৫৭ বার পড়া হয়েছে

ভারত দলের অধিনায়কত্ব নিয়ে তর্ক-বিতর্ক শেষ হচ্ছে না। এ নিয়ে ঝামেলা চলছেই। টি-টোয়েন্টির পর ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। যা নিয়ে কোহলির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্ব এখন প্রকাশ্য।

ঘোষণা মতে, টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।

কিন্তু গুঞ্জন ভাসছে, রোহিত নয়, প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল!

এর নেপথ্যে অবশ্য কোনো দ্বন্দ্ব নয়, হঠাৎ করে রোহিতের ইনজুরির কারণে এমনটা হতে যাচ্ছে।

জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে সম্ভবত এই সিরিজ খেলা হবে না নতুন অধিনায়ক রোহিত শর্মার। বিসিসিআইয়ের পক্ষ থেকে রোহিতের ফিটনেস নিয়ে নির্দিষ্ট কোনো আপডেট দেওয়া হয়নি এখনো। অর্থাৎ ওয়ানডে সিরিজে রোহিত পাওয়া অনেকটা অনিশ্চিত।

বিসিসিআইয়ের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, রোহিত শর্মা সম্পূর্ণ ফিট নন। যদি নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ ফিট না হন, তবে রোহিতকে ওয়ানডে স্কোয়াডের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে না। তার অনুপস্থিতিতে লোকেশ রাহুলকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort