সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

বৃষ্টির পানিতে বিদ্যুৎতায়িত হয়ে কিশোরীর মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৩.৩৯ এএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

ফতুল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে বৃষ্টির পানিতে পড়ে বিদ্যুৎতায়িত হয়ে এক কিশোরী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম আয়েশা (১৫)। সে নওগাঁর পোরশা দেশীপাড়া এলাকার আবু বক্করের মেয়ে। ফতুল্লার পশ্চিম দেওভোগ শহিদুল্লাহর ভাড়াটিয়া বাড়িতে বাবা মায়ের সঙ্গে বসবাস করে, এবং বিসিক এনআর গ্রুপের গার্মেন্টসে কাজ করতেন আয়েশা।

নিহতের বাবা আবু বক্কর জানান, সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে পানি বিদ্যুৎতায়িত হয়েছিল। ওই সময় বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে যাওয়ার পথে বিদ্যুৎতায়িত সেই পানিতে পা পড়তেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort