রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় আমন ধানের সরবরাহ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য, হতাশ কৃষক নওগাঁর ধামইরহাটে পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে আলিম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নে ভূমিদাতা হাজী লাল মিয়ার সন্মাননা স্মারক তার পুত্র কাদেরী গ্রহন করলেন আনন্দঘন উৎসবে অনুষ্ঠিত হলো সরকারি তোলারাম কলেজ’র প্রথম পুনর্মিলনী ২০২৬ নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিশেষ বার্তা নিয়ে বিজ্ঞাপনচিত্রে অপু বিশ্বাস

  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৫.০৩ এএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সময়ের আলোচিত এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে নতুন একটি বিজ্ঞাপনচিত্রে।

সম্প্রীতির বার্তা ছড়াতে ও ধর্মীয় সচেতনতামূলক কাজের অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। এরই মধ্যে এর প্রচার শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে।

‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প’র একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। এতে অপুর সঙ্গে মডেল হয়েছেন ত্রিবেণী বিশ্বাস, সাবা রহমান ও সাবরিনা চৌধুরী। এটি তৈরি করেছেন নাঈম অঙ্কন। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে অপুর নতুন বিজ্ঞাপনচিত্রটি।

অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির আদর্শ দেশ। এখানে যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখে-দুখে সবাই মিলেমিশে আছে। সাংস্কৃতিকভাবেও আমরা ঐক্যবদ্ধ। এই বিষয়টিই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনচিত্রটিতে। এমন অসাধারণ বিষয়ের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচেতনতা বৃদ্ধিকরণ এই প্রকল্প সফল হোক।’

এই প্রকল্প পরিচালক আবদুল্লা-আল-শাহীন বলেন, ‘বাংলাদেশে নিজ নিজ ধর্ম পালন নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে বাস করছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় সম্প্রীতির এই সুন্দর পরিবেশ নষ্টের চেষ্টা করা হয়। এই বিষয়ে সবাইকে সচেতন করতেই এই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছে’।

এই প্রকল্পের মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাঢোল লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, ‘প্রকল্পের কাজ বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে সম্প্রীতির নান্দনিক দিকগুলো তুলে ধরে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort