মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে নেই তাসকিন, হয়েছে কী? বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি! ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে: সাখাওয়াত গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে: ডিসি আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আক্তারুজ্জামানের ইন্তেকাল ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন উদযাপন করলো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে প্রবীণ নাগরিকদের সমন্বয়ে পৌষের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠান অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইসির

বিদ্যানিকেতনে নতুন বই উৎসব

  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৩.৩২ এএম
  • ৪৮৫ বার পড়া হয়েছে

সাবেক কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এজন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একসাথে সহযোগিতা করতে হবে।

শনিবার (১ জানুয়ারি) সকালে নারায়নগঞ্জের দেওভোগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুলে নতুন বই বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আজকে যারা শিক্ষার্থী তারাই কিন্তু আগামী দিনের দেশের কর্নদার। তাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে গড়ে তুলতে হবে। তিনি বলেন এজন্য বর্তমান সরকার সকল ধরনের সহযোগিতা করবে।

বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ট্রাষ্টি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।পরে শিক্ষাথীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort