বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান

বিক্ষোভে উত্তাল ফ্রান্সের প্যারিস

  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৩.৩৫ এএম
  • ৩১২ বার পড়া হয়েছে

ইউরোপের দেশ ফ্রান্সের প্যারিসে বিক্ষোভ করছেন কুর্দি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। শুক্রবার প্যারিসে কুর্দিদের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও রেস্টুরেন্টে অস্ত্রসহ হামলা চালান এক ব্যক্তি। ওই হামলায় তিনজন নিহত হন।

এ ঘটনার পর রাস্তায় নেমে আসেন কুর্দি সম্প্রদায়ের মানুষ। তারা কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালান ৬৯ বছর বয়সী এক বৃদ্ধ। বার্তাসংস্থা এএফপিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলাকারী বৃদ্ধ একজন চরম বর্ণবাদী মানুষ এবং ফ্রান্সে বসবাসরত বিদেশিদের ঘৃণা করতেন।

শুক্রবার হামলার পরপরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা গাড়ির জানালা ভাঙচুর করেন। এরপর শনিবার আবারও বড় ধরনের বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়। এদিন কুর্দি সম্প্রদায়ের কয়েকশ মানুষ নিহতদের স্মরণে প্লেস দে লঁ রিপাবলিকে জড়ো হয়েছিলেন। তারাই বিক্ষোভ শুরু করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার অভিযোগে আটক ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত ট্রেন চালক। এর আগেও তার বিরুদ্ধে বর্ণবাদ বিরোধী এবং অস্ত্র নিয়ে অভিযোগ ছিল। অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ তাকে আটক করেছিল। মাত্র কয়েকদিন আগে জেল থেকে বের হন তিনি। এরপরই ঘটিয়েছেন এমন ন্যাক্কারজনক ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort