শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ সাংবাদিক লতিফ রানা ডেঙ্গুতে আক্রান্ত, দোয়া কামনা রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যা মামলার আসামি সারোয়ার গ্রেপ্তার ইউনাইটেড অ্যাপারেলস চালু ও বেতন পরিশোধের সিদ্ধান্ত ২১ অক্টোবর ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত ‘ফজরের পর রাস্তা পরিষ্কারের সেই চিত্র এখন আর দেখা যায় না’: প্রধানমন্ত্রী পাম্প অকেজো হয়ে ৩০ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ নবীগঞ্জে এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন নিয়ে ধোয়াসা, নেতাকর্মীরা কমিটির অপেক্ষায়

বন্দর সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬

  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৪.৫১ এএম
  • ৫৭২ বার পড়া হয়েছে

বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২টি পৃথক সিআর মামলার সাঁজাপ্রাপ্ত ২ পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ জনকে গ্রেপ্তার করেছে । গত ১৮ অক্টোবর সোমবার রাতে বন্দর উপজেরার মদনপুর ইউনিয়নের শ্রীরামপুর ও কলাবাড়িসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদার ও তার সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার হোসেন আলী মিয়ার ছেলে অর্থ আত্মসাত মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মোসলেউদ্দিন (৫৪)কে গ্রেপ্তার করে।

পরে একই পুলিশ একই রাতে মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার ৩ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী রফিক মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (৩২)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ছাড়াও বিভিন্ন ওয়ারেন্টে ধৃতরা হলো বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার আব্দুর হাই মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাকিব (৩০) নবীগঞ্জ টি-হোসেন রোড এরাকার রিপন মিয়ার ছেলে সিআর মামলার ওযারেন্টভ’ক্ত আসামী আকাশ (২৫) বন্দর আমিন আবাসিক এলাকার খালেক মিয়ার ছেলে মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সানী ওরফে ছোট সানী (৩০) ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে একই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পিয়াল (২৮)। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort