শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

বন্দরে ৫ ইউপির নির্বাচনে চেয়ারম্যান নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা

  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৩.৪৪ এএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের আসন্ন র্নিবাচনের আর মাত্র ১ মাস ৬ দিন বাকি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসচ্ছে ভোটারদের মাঝে উৎসব আমেজ তত বৃদ্ধি পাচ্ছে। প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে বন্দরের ৫টি ইউনিয়ন।

 

চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের ধারে ধারে এসে ভোট ভিক্ষা করতে এখন থেকেই তাদেরকে দেখা যাচ্ছে। ৫টি ইউনিয়নের চেয়ারম্যান এ নিয়ে চলছে প্রার্থী ও ভোটারদের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা।

বন্দর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ২’শ ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৬২ হাজার ৪’শ ২৬ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৫৯ হাজার ৮’শ জন।

 

বন্দরে ৫টি ইউনিয়ন পরিষদের ৫৪টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহন অনুষ্টিত হবে। বন্দরে ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ৩৭ হাজার ৯’শ ৭৪ জন। পুরুষ ভোটার সংখ্যা হলো ১৯ হাজার ৩শ ১৮ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ১৮ হাজার ৬’শ ৫৬ জন।

 

বন্দর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ২৫ হাজার ৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১২ হাজার ৬’শ ৬২ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ১২ হাজার ৩’শ ৮৬ জন। ধামগড় ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ২১ হাজার ৬’শ ৭৯ জন।

 

এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১০ হাজার ৭’শ ৯৬ জন ও মহিলা ভোটার সঙখ্যা হলো ১০ হাজার ২’শ ২৮ জন। মুছাপুর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ২১ হাজার ৬’শ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ১১ হাজার ১’শ ৫২ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ১০ হাজার ৫’শ ২৭ জন।

 

মদনপুর ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা হলো ১৬ হাজার ৫’শ ১ জন । এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৮ হাজার ৪’শ ৯৮ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৮ হাজার ৩ জন।

গত মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে ৫টি ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি র্নিবাচনে চেয়ারম্যান পদে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাজী দেলোয়ার হোসেন প্রধান, আলহাজ¦ কাজিম উদ্দিন, গোলাম মোস্তফা সাগর ও হাজী সাহাবুদ্দিন, বন্দর ইউনিয়ন পরিষদের নির্বাচনে এহসান উদ্দিন ও জাহাঙ্গীর আলম, ধামগড় ইউনিয়ন পরিষদে নির্বাচনে আলমাছ ভূইয়া, হাতেম খন্দকার, মাছুম আহাম্মেদ, আজিজুল হক ও সাইফুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাকসুদ ও মজিবর এবং মদনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আলহাজ¦ এম.এ সালাম. মাজাহারুল ইসলাম হিরন, আরজু রহমান ভ’ইয়া, শেখ রুহুল আমিনের নাম ব্যাপক ভাবে শুনা যাচ্ছে। আগামী ১১ নভেম্বর র্নিবাচন অুষ্ঠিত হবে। কে হবে ৫টি ইউনিয়নের চেয়ারম্যান এ নিয়ে চলছে প্রার্থী ও ভোটারদের মাঝে চলছে নানা জল্পনা কল্পনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort