রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি

বন্দরে শোক দিবসের ফেস্টুনে দুবৃর্ত্তদের ছোবল, ক্ষোভ

  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১, ২.১৩ পিএম
  • ৬৩৯ বার পড়া হয়েছে

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন শ্রমিক লীগের পক্ষ থেকে উপজেলার জাঙ্গাল স্ট্যান্ডে ফেস্টুন লাগানো হয়েছিলো।

 

এগুলো শুক্রবার পর্যন্ত অক্ষত থাকলেও শনিবার রাতে সেই ফেস্টুনটিসহ আরো কয়েকটি ফেস্টুনের প্রায় অর্ধাংশ খুব বাজেভাবে ছিড়ে ফেলেছে দুবৃর্ত্তরা। এমন অভিযোগ করেছেন অত্র ধামগড় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোশারফ হোসেন মোল্লা।

ক্ষোভ প্রকাশ করে মোশারফ মোল্লা জানান, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ফেস্টুন যারা কর্তন করার দুঃসাহস দেখিয়েছে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি। তারা বঙ্গবন্ধুর শত্রু।

 

তারা দেশ ও জাতির শত্রু। তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই হীন কাজ যারা করেছে আমি তাদের প্রতি নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি’।

মোশারফ মোল্লা আরো জানান, ‘বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় শ্রমিক লীগের আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানসহ শ্রমিক লীগের সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করেছি।

তাদের পরামর্শ মোতাবেক বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো যারা এ ঘৃন্য কাজে জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort