শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

বন্দরে র‌্যাবের অভিযান, এ্যাম্বুলেন্সসহ মাদক উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩.৩৮ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

বন্দরে অভিযান পরিচালনা করে এ্যাম্বুলেন্সসহ এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১০। তাদের দাবি আটককৃত ব্যাক্তি মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০’র অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

আটককৃত ব্যাক্তির নাম মো. এমদাদ হোসেন (৪০)। এ সময় তার কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ২১ বোতল বিদেশী মদ, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্স, ১টি মোটরসাকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।

র‌্যাব-১০’র অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, এ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় ওই মাদক গাঁজা ও বিদেশী মদ পরিবহণ হচ্ছে এমন সংবাদে মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বঙ্গশাসন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. এমদাদ হোসেনকে গ্রেপ্তারসহ ২৫ কেজি গাঁজা ও ২১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত মো. এমদাদ হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এ্যাম্বুলেন্সযোগে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort