শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

বন্দরে অটোরিকশাচালক খুন, গ্রেপ্তার ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৪.২১ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

বন্দর কলাগাছিয়ায় অটোরিকশাচালক ফেরদৌস হত্যার ঘটনায় মো. রকিব ও মো. রাজিব নামে ২ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ । মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে বন্দরের মদনগঞ্জ এলাকায় আভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ আগস্ট) আদমজীনগর র‌্যাব—১১—এর উপপরিচালক একেএম মুনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১২ সেপ্টেম্বর) বন্দর উপজেলার দিঘলদী এলাকা থেকে অটোরিকশাচালক ফেরদৌসের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. নজরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এর পর থেকে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব—১১—এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। মঙ্গলবার রাতে বন্দরের মদনগঞ্জে আভিযান চালিয়ে সন্দেহভাজন মূল হত্যাকারী মো. রকিব এবং মো. রাজিবকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি রকিব তার ঘনিষ্ঠ বন্ধু শিবলুকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশা চুরির পরিকল্পনা করে।

র‍্যাব জানায়, নিহত ফেরদৌস যে গ্যারেজে তার অটোরিকশা রাখতেন, সেই গ্যারেজে রকিব সহকারী হিসেবে কাজ করেন। ঘটনার দিন রকিব পরিকল্পনা অনুযায়ী ফেরদৌসকে নিয়ে তার অটোরিকশায় করে ঘটনাস্থলে যায় এবং অপর পলাতক আসামি শিবলু তার সহযোগীদের নিয়ে রকিবের সঙ্গে যোগ দেয়। অন্যান্যদের সহায়তায় আসামি রকিব ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। আসামিরা সবাই মাদক ও উত্তেজক দ্রব্য সেবন করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort