বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ফতুল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১০.৩১ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

ফতুল্লা সাড়ে চার বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষন করার অভিযোগে ছোটন (১৯) নামক এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছোটন ফতুল্লা মডেল থানার বায়তুল ফালা জামে মসজিদ লালখা আয়নাল হোসেনের জামাইয়ের বাড়ীর ভাড়াটিয়া টিটু মিয়ার পুত্র।
শুক্রবার রাত নয়টার দিকে ফতুল্লার শিয়াচর লালখা এলাকা থেকে ধর্ষক ছোটন কে গ্রেফতার করা হয়।
স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী শিশুটির পরিবারকে চাপের মূখে রেখে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তবে সংবাদ কর্মীদের কারনে তাদের সে চেস্টা ব্যর্থ হয়।
শিশুটির মা জানায়, বৃহস্পতিবার (২৬ জানুয়ার) বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে স্থানীয় বুড়ির দোকানের সামনে বাদী তার সাড়ে চার বছর বয়সী মেয়েকে নিয়ে যায়। সেখানে গিয়ে ধর্ষক ছোটনের মায়ের সাথে কথা বলছিলো। এমন সময় ধর্ষক ছোটনের ভাতিজির সাথে খেলায় মত্ত হয় বাদীর শিশু কন্যা। শিশু কন্যাকে ধর্ষক ছোটন তার ভাতিজির সাথে খেলার কথা বলিয়া বাসার রুমের ভিতর নিয়ে দরজা বন্ধ করিয়া জোরপূর্বক শিশু কন্যাকে ধর্ষন করে। শিশু কন্যাটির মা তার সন্তানকে খোজাখুজি করে না পেয়ে ধর্ষক ছোটনের ভাতিজির নিকট তার শিশু কন্যার কথা জানতে চায়। তখন ধর্ষক ছোটনের ভাতিজি বাদী কে জানায় ছোটন তার মেয়ে কে নিজ ঘরে নিয়ে দরজা বন্ধ করিয়া দিয়েছে। এ সংবাদ পেয়ে বাদী দ্রুত ছোটনের ঘরের দরজা ধাক্কা দিয়ে দরজা খোলার অনুরোধ করে। বেশ কয়েক মিনিট ছোটন দরজা খুলে বের হলে তিনি দেখতে পান তার মেয়ে ব্যথায় কাতরাচ্ছে। পরবর্তীতে চিকিৎসকের নিকট গেলে তাকে জানানো হয় তার শিশু মেয়েকে ধর্ষন করা হয়েছে।
শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় একাদিক জনের সাথে আলাপকালে তারা জানায় ঘটনার পরপর স্থানীয় পঞ্চয়াতের প্রভাবশালী ব্যক্তি ও আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়া, আয়নাল, জসিম, ধর্ষকের হয়ে শিশুটির বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য এবং প্রশাসনের সাহায্য না নেওয়ার কথা বলেন। বিষয়টি স্থানীয়ভাবে তারাই মিমাংসা করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন মিয়া জানায়, ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ছোটন কে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort