মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফতুল্লায় রিক্সা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৩.৫০ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

ফতুল্লার কাশিপুরে হাতুড়ি দিয়ে আঘাত করে এক রিক্সা চালক আব্দুল কুদ্দুস ওরফে বুদ্দু (৪০)কে হত্যার ঘটনার ৩ মাস ১০ দিন পর মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. শিমুল (৪৩)। সে নাটোর সিংড়া থানার মাঠগ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে ও ফতুল্লা কাশিপুর হোসনি নগরের বাবুল মিয়ার ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন (টু) সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে রিক্সা চালক আব্দুল কুদ্দুস ওরফে বুদ্দু হত্যা মামলার এজাহার নামীয় একমাত্র প্রধান আসামী মো. শিমুলকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন (টু) জানায়, গ্রেপ্তারকৃত শিমুল কাশিপুর হোসনি নগরস্থ ইউসুফের রিক্সার গ্যারেজে মিস্ত্রির কাজ করতো। অপরদিকে নিহত আব্দুল কুদ্দুস ওরফে বুদ্দু একই রিক্সা গ্যারেজের রিক্সা চালক ছিলো। তাদের উভয়েরই গ্রামের বাড়ী একই জায়গায় এবং তারা স্ব-পরিবারে কাশিপুর এলাকায় ভাড়ায় বসবাস করতো। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে নিহত রিক্সা চালক বুদ্দুর সাথে গ্রেপতারকৃত গ্যারেজ মিস্ত্রি শিমুলের কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে গ্যারেজ মিস্ত্রি শিমুল তার হাতে থাকা হাতুড়ি দিয়ে নিহত বুদ্দু কে একাধিকবার আঘাত করে। এ সময় বুদ্দু আত্ন-রক্ষার্থে ডাক- চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নারায়নগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারতবস্থায় একদিন পর জানুয়ারী মাসের ৩ তারিখ সকাল সাড়ে ১০টায় মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোহেলা খাতুন বাদী হয়ে গ্রেপ্তারকৃত শিমুলকে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত শিমুল ঘটনার পরপর আত্নগোপনে চলে যায়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort