রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

ফতুল্লায় দুর্ধর্ষ সন্ত্রাসী ও তেল চোর পাভেল আটক

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৪.১৫ এএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটী এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও তেল চোর মির্জা পাভেল ওরফে তেল চোর পাভেল (৩৮) কে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে একটি টিম পঞ্চবটী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

জানতে চাইলে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে মির্জা পাভেলকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

জানাগেছে, নারায়ণগঞ্জের একটি বিশেষ পরিবারের নাম ভাঙ্গিয়ে মির্জা পাভেল ওরফে তেল চোর পাভেল পঞ্চবটী এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কয়েকমাস পূর্বে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস এলাকায় এক ঝুট ব্যবসায়ীকে মারধর করে আরবি ফ্যাশন নামক একটি গার্মেন্ট ফ্যাক্টরীর ঝুট ছিনতাই করে নিয়ে যায় পাভেলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী।

এরপর সেই ঘটনায় মামলা দায়েরের পর ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জামিনে বেরিয়ে পাভেল আবারও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort