বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ফতুল্লায় চালক হত্যা করে অটো রিকশা ছিনতাই

  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৩.৪০ এএম
  • ৩৯১ বার পড়া হয়েছে

 

চালককে ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ আগস্ট) ভোরে ফতুল্লায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের কাছে চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম মো. দুলাল (২০)। সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আব্দুল খালেক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের ২০০ গজ দূরে লিংক রোড থেকে ইসদাইর স্কুলের দিকে যেতে চাঁনমারী এলাকায় ভোর ৫টার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যাটারি চালিত রিকশা আটকে চালককে একাধিক ছুরিকাঘাত করেন। এতে ওই রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। এরপর দুর্বৃত্তরা রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, আমরা মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেছি। ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাইয়ের জন্যই চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারকে জানানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort