রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

ফতুল্লায় অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ১০.৪২ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ফতুল্লায় অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ আগস্ট) দুপুরে ফতুল্লা থানার পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের কে গ্রেপ্তার করা হয়। এসময় হাজী আব্দুর রহমান (৬০) নামক এক ব্যক্তির নিকট থেকে নিয়ে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ঢাকার দণি কেরানীগঞ্জ থানার মহুরীপট্রি মিজানের বাড়ীর ভাড়াটিয়া মো. ইয়াসিনের পুত্র মো. লিটন (৩২), ফতুল্লা থানার নন্দলালপুরের আনোয়ার হোসেনের ভাড়াটিয়া মৃত এসহাক মিজির পুত্র মো. ইমাম হোসেন (৩১), শরিয়তপুর জেলার জাজিরা থানার গফুর মোল্লাকান্দির মৃত আবুল কাশেমের পুত্র নাসির উদ্দিন (৪২), বরিশাল জেলার উজিরপুর থানার জুগির কান্দির মৃত ছমের উদ্দিনের পুত্র মো. সিদ্দিক (৬০) ও ফতুল্লা থানার ধর্মগঞ্জ ঢালি পাড়ার শাওন গাজীর ভাড়াটিয়া আবুল হাসেমের পুত্র রেজওয়ান (৩০)।
জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভাটি বলাকির মৃত হযরত আলীর পুত্র হাজী আব্দুর রহিম বুধবার দুপুর ২ টার দিকে নারায়নগঞ্জ থেকে আনন্দ বাসে চড়ে কেরানীগঞ্জের জাজিরা আসার পথে পঞ্চবটি বোরাক পরিবহন বাস কাউন্টারের সামনে পৌঁছামাত্র গ্রেফতারকৃত আসামী লিটন ও ইমাম হোসেন কৌশলে পিঠে বমি করার ভাব দেখিয়ে তা পরিস্কার করার চেষ্টায় লিপ্ত থেকে তার নাকে মুখে তাহাদের সাথে থাকা চেতনা নাশক দ্রব্য শুখাইলে বিছুটা অচেতন হয়ে পরে।
এ সুযোগে গ্রেফতারকৃতরা তার সাথে থাকা ৫০ হাজার টাকা নিয়ে নেয় এবং তাকে পঞ্চবটী বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে সটকে পরার চেস্টা করে। এসময় তিনি ডাক-চিৎকার করলে স্থানীয় পথচারীর সহায়তায় পাশেই থাকা থানা পুলিশের একটি দল প্রথমে লিটন ও ইমাম হোসেন কে আটক করে।
এ সময় আটককৃতদের নিকট থেকে ৫০ হাজার উদ্ধার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক নাসির উদ্দিন, সিদ্দিক ও রেজওয়ান কে গ্রেপ্তার করে। এ ঘটনায় হাজী আব্দুর রহিম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, মামলার বাদী কেরানীগঞ্জের জাজিরা থেকে ইট কেনার জন্য আনন্দ বাসে চড়ে আসছিলো। পথিমধ্যে যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্যরা বমি করার ভান করে আবার তা পরিস্কার করার ছলে তার নাকে মুখে চেতনা নাশক দ্রব্য শোকায় এতে করে সে কিছুটা অসুস্থতাবোধ করলে পঞ্চবটী বাসস্ট্যান্ডে তাকে নামিয়ে পকেটে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাবার সময় তিনি ডাক-চিৎকার করলে স্থানীয় পথচারীদের সহায়তায় থানা পুলিশের তাদের কে আটক করে এবং নিয়ে যাওয়া ৫০ হাজার টাকা উদ্বার করে। চক্রটির পালিয়ে যাওয়া অপর সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort