বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি

ফতুল্লার এসি বিস্ফোরণে দগ্ধদের এক জনের অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৩.৩৬ এএম
  • ৩৬৫ বার পড়া হয়েছে

ফতুল্লার মার্ক ভিলায় এসি বিস্ফোরণে দগ্ধ দু’জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎস। এর আগে সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. রেজানুর রহমান (২২) ও মো. মাহিন (২২) ।

তাদের চাচাতো ভাই আনোয়ার হোসেন সজীব জানান, দুপুর ১টার দিকে তারা নারায়ণগঞ্জের ফতুল্লায় মার্ক ভিলার নিচতলা বাসায় গান করছিলেন। হঠাৎ এসি বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে দুইজনকে ভর্তি দেওয়া হয়। তিনি আরও জানান, দগ্ধরা মার্ক মিউজিশিয়ান ব্যান্ডে গান করতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দুজন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে মো. রেজানুর রহমানের শরীরের ৪৫ শতাংশ ও মাহিনের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়। দুজনকেই ভর্তি দেওয়া হয়েছে। মো. রেজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে দুজন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort