শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

ফতুল্লায় অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৩.৫৬ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

ফতুল্লায় অপহরণের অভিযোগে নেজাম উদ্দিন নামে এক রাজ মিস্ত্রির যোগালীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (২৫ অক্টোবর) সকালে পুলিশ ফতুল্লার পাগলা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে নেজাম উদ্দিনকে গ্রেফতার করেন।

এদিন কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নেজাম উদ্দিনের বিরুদ্ধে অপহনের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

 

গ্রেফতারকৃত নেজাম উদ্দিন (২৬) ফেনী জেলার ফুলগাজী থানার নুরপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে। সে ফতুল্লার নয়ামাটি মুসলিমপাড়া এলাকায় মিজানের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন। কিশোরীর স্থানীয় বাড়ি পাগলা দেলপাড়া এলাকায় এবং এক স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী।

 

মামলায় উল্লেখ করা হয়, ৩ মাস পূর্বে নেজাম উদ্দিন রাজ মিস্ত্রীদের সাথে কিশোরীর বাড়িতে নির্মান কাজ করতে আসে। সেসময় নোফা মনিকে (১৬) দেখেন নেজাম উদ্দিন। এরপর তাদের মধ্যে পরিচয় হয় এবং নেজাম উদ্দিন কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয় ও স্কুলে আসা যাওয়ার পথে নোফা মনিকে উত্যক্ত করেন। বিষয়টি কিশোরীর মা জানতে পেরে নেজাম উদ্দিনকে উত্যক্ত করতে বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে ১৮ অক্টোবর দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে নোফা মনিকে ফুসলিয়ে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধার করে নেজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির বয়স কম। তাই একজন বিবাহিত যুবকের কথায় সে তার সঙ্গে চলে গিয়েছে। সে ভুল করেছে। এবিষয় তদন্ত করে সটিক প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort