শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

পুলিশ-বিএনপি সংঘর্ষ: রিমান্ড মঞ্জুর গ্রেপ্তার ১০ জনের

  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৫.০১ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১০ জনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসীনের আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আসাদুজ্জামান।

তিনি জানান, নারায়ণগঞ্জ সদর থানায় করা মামলায় ১০ জনকে গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো- মো. আব্দুস সাত্তার (২২), মো. মজিবুর রহমান (৫২), রঞ্জন কুমার দেবনাথ (৩৬), রাজিব (৩৮), মো. জনি (৩৮), বাদল (৩৩), মো. আবুল কালাম ভূইয়া (৪৮), রিমন (২২), ইমন (১৮) ও সোহান (১৫)।

এদিকে, এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাসহ ৭১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ করা হয়।

এ ঘটনায় পুলিশের ১৫ জন ও বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। নিহত হন শাওন নামে এক যুবক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort