শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শরীয়তপুরে ২১ জেলে আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬.৩০ এএম
  • ১২৩ বার পড়া হয়েছে

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ২১ জেলেকে আটক করেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৩২ কেজি ইলিশ মাছ ও ইঞ্জিনচালিত মাছ ধরার তিনটি নৌকা জব্দ করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মৎস্য বিভাগ পৃথকভাবে অভিযান চালাচ্ছে। এছাড়া জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ ধরতে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort