রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

নাসিক ৬নং ওয়ার্ডে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই : মতি

  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২, ৩.৫০ এএম
  • ৫২৩ বার পড়া হয়েছে

নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান বলেছেন, এলাকায় কিছু রাস্তার কাজ চলমান আছে, এগুলো দ্রুতই শেষ হয়ে যাবে। এছাড়া এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ২০ জন ঝাড়ুদারের নাম জমা দেওয়া হয়েছে, এটাও পাশ হয়ে যাবে। আপনাদের ভোট, দোয়া ও ভালোবাসায় বিপুল ভোটে জয়লাভ করে এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো, ইন-শা-আল্লাহ। যারা আমার জন্য ঠেলাগাড়ি মার্কার জন্য কাজ করছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে জয়লাভ করে আমি আপনাদের সকলের পাশে থাকবো।

গত বুধবার (৫ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জে ভূইয়াপাড়া বাগপাড়া এলাকায় এক উঠান বৈঠকে আগত নারী ও পুরুষ ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, নির্বাচন আসলে আমরা এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলি, এটা স্বাভাবিক। কিন্তু মা-বোন নিয়ে যদি কেউ কথা বলে, এটা দুঃখ লাগে। আমি কয়েকটা জায়গায় আমার প্রতিপক্ষের মুখে শুনেছি, মা-বোনকে সে ললনা বলে। তার মত অভদ্র লোকের কাছে এ ধরনের ব্যবহার আশা করা যায়না।

দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মো. আজিজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইয়ার হোসেন ভূঁইয়া, মো. হারুন, মেহেদী হাসান, মো. সাব্বির, মো. ফারুক, সাইজ উদ্দিন মাদবর, শেখ দেলোয়ার, ইয়াকুব আলী, আবুল কাশেম, হাজী বাচ্চু মুন্সী, মামুনুর রশিদ, মানিক মাষ্টার ও আশ্রাফ উদ্দিন প্রমূখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort