রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

নাসিক নির্বাচনে মনোনয়ন কিনলেন বিএনপির সাখাওয়াত-কামাল

  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৩.৫১ এএম
  • ৫১৪ বার পড়া হয়েছে

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম কিনেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসার প্রতিভা বিশ্বাসের কাছ থেকে তারা মনোনয়ন ফরম কেনেন।

যদিও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সে ব্যাপারে নিশ্চিত নয়। তবে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করে রেখেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি গত নির্বাচনেও বিএনপি মনোনীত প্রার্থী হয়েছিলাম। আমার নির্বাচন করার ইচ্ছা রয়েছে। দল যদি নির্বাচনে আসে আমি নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছি।

সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দলের উচ্চ পর্যায়ে যোগাযোগ হয়েছে। দলের বাইরে আমি কেউ না, দলের সিদ্ধান্তই সিদ্ধান্ত। তবে নির্বাচন করলে জয়ের জন্য করবো।
তিনি আরও বলেন, যদি এমন হয় বিএনপি নির্বাচনে যাবে না, আর অনাপত্তি দেয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হবো। আমি সব সময় মাঠে ছিলাম নগরবাসীর পাশে ছিলাম।

২০১৬ সালের ২২ ডিসেম্বর প্রথম দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট হয়েছিল। সেবার বিএনপি দলীয় মনোনয়ন চেয়েচিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও এটিএম কামাল। শেষ পর্যন্ত মনোনয়ন পান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ওই নির্বাচনে সাখাওয়াত হোসেন খান আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন।

প্রসঙ্গত আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort