শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর ২১ শতাংশ জমি কেনার পর আরও ২১ শতাংশ নামজারির আশ্বাস? কাউলীবেড়া ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ‘ক্ষমতার উৎস’ নিয়ে প্রশ্ন নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৬৩, সেপ্টেম্বরেই ৩৪৪ আগামী দিনে মহিলা দল দেশের নারীদের নেতৃত্ব দেবে: সাখাওয়াত নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসন মানে কেবল সীমান্ত পার হওয়া নয়: হুমায়ুন কবির এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ওকাপের মতবিনিময় সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৪.৩৮ এএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: সেবা প্রদানকারী সংস্থা ও অন্যান্য স্টোকহোল্ডারদের সাথে মতবিনিময় করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। সভায় ভুক্তভোগী নারী প্রবাসীদের পূর্নবাসন ও প্রবাসীদের সহযেগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বিদেশে নারী জনশক্তি প্রেরণের পূর্বে তাদের প্রশিক্ষন এবং যারা ভুক্তভোগী হয়ে ফিরে আসেন তাদের পূর্নবাসন নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলায় কর্মক্ষম নারীদের জন্য টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করার বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, ওকাপ যেই কাজটি চালিয়ে যাচ্ছে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। যারা বিদেশ যেতে আগ্রহী এবং যারা বিদেশ থেকে ফিরে এসেছেন তাদের সহযোগিতা করতে কাজ করছে ওকাপ। তবে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে তারা যেই এলাকায় কাজ করবে সেই এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীদের সম্পর্কে খোঁজ নিতে এবং কারা বিদেশ থেকে ফিরে এসেছেন। প্রথমদিকে এই কাজটি সহজ না হলেও আমাদের সহায়তা নিয়ে কাজ চালিয়ে গেলে তা বাস্তবায়ন সম্ভন।
সভায় ওকাপ চেয়ারম্যান শাকিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ বিশ্বাস। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, প্রজেক্ট ম্যানেজার তানজিলা তাবাসসুম, প্রজেক্ট অফিসার শহীদুল ইসলাম, ট্রেইনার মৌমিতা গোস্বামী ও বিথী আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort