মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ১১ ইটভাটায় অভিযান জরিমানা ৫৫ লাখ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩.২৪ এএম
  • ৫০২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ১১টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় ইটভাটাগুলোকে জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২ ফেব্রুয়ারি) উপজেলার পূর্ব গোপালনগর ও ধর্মগঞ্জ এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পরিচালক শেখ মোজাহীদ।

জরিমানা করা ইটভাটাগুলো হলো: মেসার্স খাদিজা ব্রিকস, মেসার্স নজরুল ব্রিকস ম্যানুফ্যাকচারার, এ এস বি ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস, মেসার্স এস এস ব্রিকস, এ এন এস ব্রিকস, মেসার্স চিস্তিয়া সাবেরিয়া ব্রিকস, মেসার্স এন বি এম ব্রিকস, মেসার্স আজাদ এন্টারপ্রাইজ, মেসার্স নিজাম উদ্দীন ব্রিকস এবং মেসার্স তাজ ব্রিকস। প্রতিটি ইটভাটাকেই ৫ লাখ টাকা করে মোট ৫৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ আল মামুন।

 

তিনি বলেন, ইটভাটাগুলো চালানোর জন্য হালনাগাদ পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছিল না। ইটভাটাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে ইটভাটাগুলোতে জরিমানা করা হয়েছে। একইসাথে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort