
আমির হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। নির্বাচনকে ঘীরে চলছে নির্বাচনী প্রচার প্রচারনা। মনোনীত প্রার্থীরা গনংসযোগ ও প্রচার প্রচারনায় ব্যস্ততার সময় পার করছে তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ ৫ আসনে নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতিক নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছে সাবেক এমপি আলহাজ¦ আবুল কালাম। আলহাজ¦ আবুল কালাম তিনি সংসদ সদস্য থাকা কালীন ৫ আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। এই আসনটি সদর ও বন্দর হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে ব্যপক আলোচনার সৃষ্টি হয়েছে। বন্দর নগরীতে গড়ে উঠেছে নামি দামি মিল কল কারখানা সেখানে বসবাস করে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আগত মানুষ গুলো, এই সকল মানুষ ও ভোটাররাই এখানে স্থায়ীভাবে বসত বাড়ী করে জীবন যাপন করে আসছে। তাদের নিরাপর্তা নিশ্চিত করতে ধানের শীর্ষ প্রার্থী এড.আবুল কালামের বিকল্প কেউ নেই বলে জানান বন্দরবাসী। বিশেষ করে বন্দরে দীর্ঘ দিন যাবত গ্যাসের সমস্যা যা বিগত সরকার সমাধান করতে ব্যার্থ হয়েছে তবে এবার ধানের শীষের প্রার্থী আবুল কালাম জয়ী হলে তিনি অতিদ্রুত এই সমস্যা সমাধান করবে বলে তিনি জানান। তিনি বিভিন্ন সভা সমাবেসে বলেছেন আমি নির্বাচিত হলে বন্দরের উন্নয়নে অসামাপ্ত কাজ গুলো ধিরে ধিরে সমাপ্ত করবো। ৫ আসনে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দিরে উন্নয়নে তিনি পাশে বিগত দিনেও ছিলেন ভবিষ্যতেও থাকবেন বলে জানান। এছারা সদর এলাকায় মুল সমস্যা যান জট এই যানজট নিরসনে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে জানান, সেই সাথে সন্ত্রাস চাঁদাবাজ মাদক নির্মূলে কঠোর হস্তে দমন করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন আলহাজ¦ আবুল কালাম।