বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক যুব উন্নয়ন কর্মকর্তা শাহেনশাহর মা জাহানারা আর নেই সরকারি সময়সূচি উপেক্ষার অভিযোগ: কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল

নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৩.৫৫ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন থেকে নিজ নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাজ্যও তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত এ দুটি দেশের দূতাবাস থেকে এমন নির্দেশনা দেওয়া হয়।

এর আগে লেবাননে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছিল তারা। এখন লেবাননে যারা অবস্থান করছেন তাদের সরে যেতে বলল উভয় দেশ।

বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় দ্রুত লেবানন ছাড়ার আহ্বান জানিয়ে মার্কিন দূতাবাস বলেছে, ‘লেবাননের পরিস্থিতির উপর খুব কাছ থেকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে, বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় যত দ্রুত সম্ভব লেবানন ছাড়ার পরিকল্পনা করুন।’

প্রায় একই সতর্ক বার্তা দিয়ে ব্রিটিশ দূতাবাস বলেছে, ‘যদি এ মুহূর্তে আপনি লেবাননে অবস্থান করে থাকেন তাহলে বিমান চলাচল স্বাভাবিক থাকা অবস্থায় লেবানন ছাড়ুন।’

এছাড়া যেখানে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হচ্ছে সেসব এলাকায় ব্রিটিশ নাগরিকদের না যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দূতাবাস।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বাধে। এরপর ওইদিন থেকে গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে থাকে ইসরায়েল। এ হামলার প্রতিবাদে লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে মাঝে মাঝে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে হামাস ও হিজবুল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort