শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সড়কই যেন অস্থায়ী ডাস্টবিন, দুর্গন্ধ-জনঝুঁকি নারায়ণগঞ্জে হাম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, বেড়েছে টিকার চাহিদা জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন

নদীর পাড় খননে বিআইডব্লিউটিএ’কে সমন্বয়ের তাগিদ মেয়র আইভীর

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ৩.৫২ এএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: বিআইডব্লিউটিএ এর নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে খনন কাজ শুরু হয়েছে। এই কাজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাথে সমন্বয় করে সম্পাদন করার তাগিদ দিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২৫ অক্টোবর) সকালে নাসিকের ১৯ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় খননকাজের পরিদর্শনে এসে বিআইডবিøউটিএ’র কর্মকর্তাদের এ কথা বলেন মেয়র আইভী।
স¤প্রতি শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে মদনগঞ্জ অংশে ১ দশমিক ২ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেছে বিআইডবিøউটিএ। সোমবার সকালে তিনি খনন কাজের স্থলে যান। তিনি বিআইডবিøউটিএদর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, স্থানীয়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিক বিবেচনা করে খনন কাজ সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, খনন কাজ যেন হাইকোর্টের রায় অনুযায়ী নিয়ম ও বিধান মেনে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে সম্পন্ন করা হয়। নদীর তীরে ওয়াকওয়ে, খেলার মাঠ, পার্ক, ও নদীর তীরে বৃক্ষরোপণের বিষয়টি বিবেচনায় রেখে কার্য সম্পাদন করতে বলা হয়। জনগণের জান-মালের ক্ষতিসাধন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সতর্ক করা হয়। এছাড়াও সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের সাথে সমন্বয় করে সীমানা নির্ধারণ করে নদী ও মাটি খননের নির্দেশ দেয় মেয়র আইভী।
পরিদর্শনকালে মেয়র আইভী ছাড়াও উপস্থিত ছিলেন বিআইডবিøউটিএদর যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, সিটি কর্পোরেশনের প্রকৌশলী মো. হাসানুল ইসলাম, ইঞ্জিনিয়ার সিরাজী প্রমুখ।
এ বিষয়ে জানতে বিআইডবিøউটিএদর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort