বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

দেশব্যাপী ধর্ষণ-হত্যার বিচার দাবিতে অবস্থান ও মশাল মিছিল

  • আপডেট সময় রবিবার, ১ মার্চ, ২০২৬, ১.১২ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

নরসিংদী, হাতিয়া ও পাবনাসহ সারা দেশে সংঘটিত ধারাবাহিক ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে রাজপথে নেমেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে সন্ধ্যা ৭টায় একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বিবি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ধর্ষণ বর্তমানে দেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এটি সমূলে উৎপাটনে অবিলম্বে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন জরুরি। নরসিংদীতে ১৫ বছরের কিশোরী, হাতিরঝিলে ৬ বছরের শিশু ধর্ষণ এবং পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণের পর হত্যার ঘটনাগুলো সমাজে অপরাধীদের দাপট ও বিচারহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। রাষ্ট্র ও প্রশাসন যখন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে বলে তারা মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর দেশে একটি নির্বাচিত সরকার এসেছে। এই প্রেক্ষাপটে সরকার ও বিরোধী দল উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সরকারকে অবিলম্বে ধর্ষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই অস্থিতিশীল পরিস্থিতিকে কেউ হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করবে।

কর্মসূচিতে নেতৃবৃন্দের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—ধর্ষণ অপরাধের জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন, ডিএনএ ল্যাবের সংখ্যা বৃদ্ধি, ধর্ষণকেন্দ্রিক গ্রাম পর্যায়ের পঞ্চায়েতি বিচার বন্ধ, ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিষয়ে বাধ্যতামূলক পাঠদান এবং প্রতিটি এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন।

জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন-এর সঞ্চালনায় ও জেলা সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, ইউশা ইসলাম, তাইরান আবাবিল রোজা, সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, দপ্তর সম্পাদক শেখ সাদী, রাজনৈতিক শিক্ষা সম্পাদক প্রত্যাশা এবং কার্যকরী সদস্য সিয়াম সরকার।

এছাড়াও তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, ভোলাইল আঞ্চলিক শাখার সদস্য আকিব হাসানসহ বিভিন্ন শাখার নেতাকর্মী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort