রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

তৈমূরকে ঠেকাতে আ’লীগের ২৯ সদস্যের কমিটি

  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৪.৩৫ এএম
  • ৫২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই ভোটের সমীকরণ পাল্টো যাচ্ছে। তৈমূরকে দুর্বল প্রার্থী মনে করলেও আওয়ামীলীগ এখন তাকে শক্তিশালী প্রার্থী মনে করছেন। তৈমূরের প্রচার-প্রচারণায় লোক সমাগম ভাবিয়ে তুলেছে প্রতিপক্ষ শিবিরকে। তাই অনেক পরে হলেও নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে জেলা আওয়ামী লীগের ২৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন তিনি নিজেই এবং তার সঙ্গে সদস্য সচিব হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।

 

এ বিষয়ে আব্দুল হাই বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, আরজু রহমান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আদিনাথ বসু, জাহাঙ্গীর আলম, খালিদ হাসান, এম এ রাসেল, ইসহাক মিয়া, রানু খন্দকার, মরিয়ম কল্পনা, মুক্তিযোদ্ধা নুরুল হুদা, নুর হোসেন, ডা. মো. মিজান আলী, একেএম আবু সুফিয়ান, মো. নাসির উদ্দিন, হোসনে আরা বাবলী, মাহবুবুল ইসলাম রাজন, আমজাদ হোসেন, বিএম কামরুজ্জামান ফারুক, শাহাদাত হোসেন সাজনু, শামসুজ্জামান ভাষানী, সাদেকুর রহমান, মজিবুর মন্ডল ও ইউসূফ ভূঁইয়া ননী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort