শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের খানপুর হাসপাতাল নিরাপত্তার চাদরে -আনসার”এপিসি – আবুল বাসারের কৃতিত্ব যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল

তালেবানকে যে প্রস্তাব দিয়েছে মাসুদ বাহিনী

  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৪.৩৭ এএম
  • ৫৫৬ বার পড়া হয়েছে

তালেবান বিরোধী নর্দান অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ এবং সংগঠনটির একটি প্রতিনিধি দল তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ইরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কি আলোচনা হয়েছে এ বিষয়ে রেসিসট্যান্ট ফ্রন্ট তথা মাসুদ বাহিনীর একজন সদস্য আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম ‘তোলো’র সঙ্গে কথা বলেছেন।

নর্দান অ্যালায়েন্সের এই সদস্য জানিয়েছেন, তারা তালেবানকে অন্তর্বর্তীকালীন সরকার (ট্রান্সিশনাল) গঠন করতে বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাসুদ বাহিনীর এই সদস্য বলেন, তাদের প্রতি আমাদের প্রস্তাব স্পষ্ট। আমরা তাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছি যাতে; এই সময়ের মধ্যে পরবর্তী সরকার গঠনের কাজ করা যায়। জবাবে তালেবান তাদেরকে ‘আত্মসমর্পণ’ করার প্রস্তাব দিয়েছে। ফলে কোনো ফলাফল ছাড়াই বৈঠক শেষ হয়েছে।

এদিকে, বৈঠকের পর আমির খান মুত্তাকি বলেছিলেন, মাসুদ বাহিনী তথা রেসিসট্যান্স ফ্রন্ট প্রতিনিধি দলের সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে।

তালেবান সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অভিযোগ থাকলে আপনারা দেশে এসে কথা বলুন।

বৈঠকে মাসুদ বাহিনীর চার সদস্য এবং ইসলামিক আমিরাতের ৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

গত বছরের ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেস দখল করে। কিন্তু তালেবানের বিরুদ্ধে জাতীয় অভ্যুত্থানের ডাক দেয় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশের নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমেদ মাসুদ। কিন্তু ২০ দিনের মাথায় তালেবান পাঞ্জশির দখল করে নিলে আহমেদ মাসুদ তাজিকিস্তান পালিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort