রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন। ধামগড়ে আবুল কালামের ধানের শীষের পক্ষে মোমেন ভুইয়ার নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ মামুনুল হক ধোঁকাবাজ: নান্নু মুন্সি রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণার কার্যালয় উদ্বোধন ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ

তালাক দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত, সাবেক স্বামী-শাশুড়িসহ গ্রেফতার ৩

  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪৪ এএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ফতুল্লার লামাপাড়ায় তালাক দেয়ায় জেসমিন (২১) নামের এক নারীকে এলোপাথারি ছুরিকাঘাতে জখম করেছে সাবেক স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টায় ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় আব্দুল রফিকের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে জেসমিনের তালাকপ্রাপ্ত স্বামী আসলাম প্রমানিক (৩০), শাশুড়ি মর্জিনা (৬৫) ও ননদের স্বামী রবিউলকে (৩০) গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, প্রেমের সম্পর্কে ৭ বছর পূর্বে ভোলার রামদাসপুরের মৃত. নাজির আহমেদের মেয়ে জেসমিনকে বিয়ে করেন পাবনার আতাইকুলা থানার ছোট মঙ্গল গ্রামের আবেদ আলীর ছেলে আসলাম প্রমানিক। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। স¤প্রতি জেসমিন তার স্বামীকে তালাক দিয়ে শিশু সন্তান নিয়ে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় মামা জব্বার বেপারীর কাছে চলে আসে। সোমবার রাতে মামার বাড়িতে আসলাম ও তার মাসহ ৩ জন এসে জেসমিনকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সঙ্গে নিয়ে আসা ছুরি দিয়ে আসলাম জেসমিনকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আসলাম ও তার মা এবং বোন জামাইকে আটক করে জেসমিনকে হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, জেসমিনকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort