বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি

তল্লায় যুবক আটক, র‌্যাবের দাবি জঙ্গী

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৪.৩৩ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

ফতুল্লায় এক যুবককে আটক করেছে র‌্যাব-৩। তাদের দাবি আটককৃত যুবক নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামে’র সদস্য। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে তল্লা আজমেরীবাগের মিসবাহুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি সিম কার্ড, ৬৪ জিবির পেনড্রাইভ ও জিহাদী বই জব্দকরা হয়।

আটককৃত যুবকের নাম আহম্মদ আলী সাইফি (২৪)। সে ফতুল্লা তল্লা আজমেরী বাগ এলাকার আলী আশ্রাফের ছেলে। তার গ্রামের বাড়ী কুমিল্লার লালমাই থানার হলদিয়ায়।

এদিকে মারুফ তাকি (২৬) ও মহিবুল্লা (২৮) নামে ২ যুবক আটক করার সময় পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় শুক্রবার রাতে র‍্যাব-৩ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরসহ আটককৃত কে সোপর্দ করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, অভিযুক্ত আহম্মদ আলী সাইফি ছাত্রজীবনে ২০১৮ সালে তথ্য প্রযুক্তির মাধ্যমে আল কায়েদা উগ্রবাদী সম্পর্কে ধারনা লাভ করে। পরবর্তীতে সে পলাতক মারুফ তাকি ও মহিবুল্লাহর মাধ্যমে আনাসার আল ইসলামের হয়ে, তল্লা আজমেরীবাগের মিসবাহুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে উগ্রবাদী মতাদর্শ প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে উগ্রবাদী মতবাদ প্রচারের জন্য বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরি করত।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসিন লাইভ নারায়ণগঞ্জকে জানায়, জঙ্গী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে র‍্যাব-৩ র সদস্যরা তাকে আটক করে। শুক্রবার রাতে র‍্যাব-৩ বাদী হয়ে মামলা দায়ের সহ তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। শনিবার দুপুরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort