মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডিসিকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ ভাঙ্গায় সাংবাদিকদের অবরুদ্ধ করে মোবাইল-ক্যামেরা কেড়ে নেওয়া ও ভিডিও মুছে ফেলার অভিযোগ সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন আড়াইহাজারে গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অপরাধ দমনে নারায়ণগঞ্জ এসপির কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার -১২২, অভিযান চলবে: এসপি সাভারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা তারেক রহমান দেখিয়ে যাচ্ছেন কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়: দিপু ভূঁইয়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে: আবুল কালাম সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে

টিক্কা খানের লুকে হাজির জায়েদ খান

  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৩.১৯ এএম
  • ৫৬২ বার পড়া হয়েছে

সোমবারই (২২ নভেম্বর) চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণাধীন সিনেমা ‘বঙ্গবন্ধু’র সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এতে টিক্কা খানের চরিত্রে দেখা যাবে তাকে। এবার টিক্কা খানের লুকে হাজির হয়েছেন এই অভিনেতা।

ভারত বিভাগের সময় মেজর পদে টিক্কা খান পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৬৯ সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বালুচিস্তানের মতো নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপরও পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন, এজন্য জন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়। ১৯৭৩ সালে নিষ্ঠুরতার সঙ্গে বালুচিস্তানে বিদ্রোহ দমনের নামে হত্যাযজ্ঞ চালনার জন্য ‘বালুচিস্তানের কসাই’ হিসেবে টিক্কা খান কুখ্যাতি অর্জন করেন।

সেই চরিত্রটি করার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন জায়েদ। প্রকাশিত লুকেও তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র ১ টাকা নেবেন জায়েদ।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি মুম্বাইতে সিনেমাটিতে অভিনয়ের জন্য অডিশন দিয়ে এসেছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করব। বঙ্গবন্ধুর বায়োপিকের মতো এমন স্বপ্নের প্রোজেক্টের অংশ হতে পেরে আমি অনেক আনন্দিত’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে। তার আগে কিছুদিনের মধ্যে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort