রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

টানা দ্বিতীয় জয়ে শীর্ষে কুমিল্লা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ১০.৩৬ পিএম
  • ৫১৭ বার পড়া হয়েছে

টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে সিলেটকে হারানো দলটি মঙ্গলবার সাকিব-গেইলদের বরিশালকে ৬৩ রানে হারায়।

দুই ম্যাচে কুমিল্লার সংগ্রহ ৪ পয়েন্ট। তিন ম্যাচে কুমিল্লার সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে চট্টগ্রাম।

চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যায় বরিশাল। ঢাকার পর এবার কুমিল্লার বিপক্ষে হারল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের অষ্টম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে কুমিল্লা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান জয় ও করিম জানাতের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কুমিল্লা। তরুণ ওপেনার মাহমুদুল হাসান ৩৫ বলে ৬টি চার ও এক ছক্কায় ৪৮ রান করেন।

ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান আফগান পেস বোলিং অলরাউন্ডার করিম জানাত। তার ১৬ বলে এক চার ও তিন ছক্কায় গড়া ২৯ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫৮ রান তুলে দুইবারের শিরোপাজয়ী দল কুমিল্লা। বরিশালের হয়ে ৩ উইকেট নেন ডুয়াইন ব্রাভো। ২ উইকেট নেন সাকিব আল হাসান।

টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ৯৫ রানে অলআউট হয় বরিশাল। দলের হয়ে ৪৭ বলে দুই বাউন্ডারিতে সর্বোচ্চ ৩৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। কুমিল্লার হয়ে ৩ উইকেট নেন নাহিদুল ইসলাম। দুটি করে উইকেট নেন শহিদুল ইসলাম, তানভির ইসলাম ও করিম জানাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort