বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি

টানাবাজারে ৩২ বোতল মদসহ দুই যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৩.১১ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

জেলার সদর থানার টানাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশী মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।

রোববার বিকেলে শহরের টানবাজার এস.এম মালেহ রোডস্থ শওকত সুপার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো জেলার বন্দর থানার সালেহ নগরের মৃত অলি মিয়ার পুত্র সোহেল (৪০) ও একই থানার বাবু পাড়া বি.এম.স্কুল সংলগ্ন বাচ্চু মিয়ার পুত্র মো. রবিন (৩৮)।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল চারটার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান, উপ- পরিদর্শক জেরিন সুলতানা সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের টানবাজার এস.এম মালেহ রোড শওকত সুপার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে সোহেল ও রবিন কে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৩২ বোতল বিদেশী মদ উদ্ধার করে। তবে গ্রেফতার করতে পারেনি অপর মাদক ব্যবসায়ী কোয়েলকে।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরপরের পরিদর্শক ফজলুল হক খান জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা পলাতক অপর আসামী কোয়েলের যোগাসাজশে বিদেশ মদ এনে শহর ও শহরতলীর বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে তাদের কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক আইনে মামলা দায়ের করবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort