বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

জেলা যুবদলের আহবায়কের বাড়িতে ছাত্রলীগ-যুবলীগের হামলা, গুলি

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৩.৪৩ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। খোকনের দাবি, তারা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী। এসময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের শব্দ পাওয়া গেছে।

রোববার (২২ মে) সন্ধ্যায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে নেতাকর্মীরা চলে যাবার পর এ হামলা চালানো হয়। এসময় সেখানে অবস্থান করা বিএনপি নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাৎক্ষনিকভাবে আহতদের তথ্য পাওয়া যায়নি। হামলার সময় খোকন বাড়িতে ছিলেন না।

উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন জানান, আমরা আমাদের মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে ফেরার সময় এ হামলা চালানো হয়। খোকনের বাড়ি ঘেঁরাও করে গুলি বর্ষণ, ভাংচুর করা হয়। এসময় তাদের বাধা দিতে গেলে আমাদের নেতাকর্মীরা আহত হয়।

জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন জানান, এ ধরনের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানানোর ভাষা নেই। আমাদের আমাদের দলের কাউন্সিল করতে গেলেও হামলা হচ্ছে। একদলীয় শাসন পাকাপোক্ত করতে এই অপচেষ্টা কখনোই সফল হবেনা। অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ করে প্রতিরোধ শুরুহলে তখন কেউ থামাতে পারবেনা। এসময় তাদের সম্মেলনের চেয়ার টেবিল ও স্টেজ ভাংচুর করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, আমাকে কেউ জানায়নি। এরকম কোন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, এ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের কেউ সংশ্লিষ্টতা নেই। বিএনপির দুই গ্রুপের কোন্দল নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ লেগে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort