শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ছোট-বড় দ্বন্দ্বে খুন হয় মামুন, ২০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৩.২৭ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

ছোট-বড় (সিনিয়র-জুনিয়র) দ্বন্দ্ব ছিল। নিহত মামুনের বন্ধু শফিকলের দাবি ‘সেই দ্বন্দ্বেই খুন হয়েছে মামুন’।

ইসদাইর স্টেডিয়াম সংলগ্ন নুর ডাইংয়ের পেছনের মাঠে এই খুনের ঘটনায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক নারীসহ ১৫ জনের নাম উল্লেখ্য করে মামলা করেন নিহতের বাবা বাবুল হাওলাদার। অজ্ঞাত আসামী করা হয় আরও ৫ জনকে।

এদের মাঝে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-ইসদাইর এলাকার এড. হাসনাতের বাড়ীর ভাড়াটিয়া ইসমাইল হোসেনের পুত্র মো. সামিউল ওরফে বুলেট (২২) ও ইসদাইর বাজার এলাকার সিরাজ কসাইয়ের পুত্র স্বপন (২০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মামলার এজাহারনামীয় গ্রেপ্তারকৃত দুই আসামীর মধ্যে প্রথমে সামিউল ওরফে বুলেট গ্রেপ্তার করে পুলিশ। পরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় সোমবার রাতে স্বপনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিহত মামুনের বন্ধু শফিকুল জানান, কোরবানী ঈদের পূর্বে ছোট-বড় (সিনিয়র-জুনিয়র) দ্বন্দ্ব নিয়ে মারামারি হয় সাইফুল গ্রুপের সাথে। সে সময় স্থানীয় বড় ভাইয়েরা মিমাংসা করে দেয়। ৫ নভেম্বর বিকালে নুরনবীর সাথে দোকানে বসে থাকা নিয়ে সাইফুলদের কথা কাটাকারি হয়। ঘটনার পর শফিকুলকে ফোন করে বাসার নিচে আসে মামুন। পরক্ষনেই আসে তাঁদের বন্ধু নুর নবী। এর কিছুক্ষন পরেই সাইফুলের নেতৃত্বে পায়েল, জয়, সাদসহ ১০ থেকে ১৫ জনের একটি দল হামলা করে। এ পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুজনই মারাত্নক আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মানুষকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় নুরনবীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আহত নুরনবী সাংবাদিকদের জানায়, বিকেলে সাইফুলদেরকে বকাঝকা করে মাঠ থেকে তাড়িয়ে দেয় নিহত মামুন। এনিয়ে সাইফুল-পায়েল গ্রুপের লোকজন মামুন ও তাকে পেয়ে ছুরিকাঘাত করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এজাহারনামীয় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অপর আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort