মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না ইধিকা নয়, সিয়ামের নায়িকা সুস্মিতা! সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত ১০ পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাই: নারীসহ ৩ জনকে গণপিটুনি জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম মসিহ্ এখন হাত পাখার প্রার্থী সিদ্ধিরগঞ্জ থানার ছাত্র হত্যা মামলার আসামী বন্দর সেচ্ছাসেবক লীগে নেতা পিরুকে গ্রেফতারের দাবী বুবলি যুব কল্যাণ সংস্থা’র ২য় বর্ষপূর্তি উদযাপন ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

চীনে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ‘জিনপিংয়ের চিন্তাধারা’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৪.৫৫ এএম
  • ৫৫৮ বার পড়া হয়েছে

তরুণদের মধ্যে ‘মার্কসীয় চিন্তাচেতনা গড়ে তোলায়’ সাহায্য করতে জাতীয় পাঠ্যক্রমে ‘শি জিনপিংয়ের চিন্তাধারা’ যুক্ত করতে যাচ্ছে চীন। মঙ্গলবার প্রকাশিত দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এক নির্দেশনায় একথা বলা হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে শি ব্যবসা-বাণিজ্য, স্কুল এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে চীনা কমিউনিস্ট পার্টির ভূমিকা (সিপিসি) ও প্রভাব জোরদার করতে সচেষ্ট রয়েছেন। ‘শি জিনপিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা’ ২০১৮ সালে দেশটির সংবিধানে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। কেউ টানা দুই মেয়াদের বেশি চীনের প্রেসিডেন্ট থাকতে পারবে না, দেশটির এই নিয়ম তুলে দিয়ে শি-র ব্যক্তিগত ক্ষমতাও বাড়ানো হয়েছে।
চীনের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের চিন্তাধারা’ প্রাথমিক স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হবে। ‘পার্টির কথা শোনা ও পার্টিকে অনুসরণের সংকল্পকে’ জোরদার করার উদ্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন শিক্ষা উপকরণের মাধ্যমে ‘দেশপ্রেমের অনুভূতি গড়ে তুলতে’ হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort