বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

চাষাঢ়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৩.২৩ এএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) ভোরে সরকারি মহিলা কলেজের সামনে রেললাইনের পাশে ঘটনাটি ঘটে।

বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে শুক্রবার রাতে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বাসে উঠেন জনি। ভোরে চাষাঢ়ায় বাস থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি রেললাইনের পাশে যান।

 

পরে ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারিরা তার পায়ের হাঁটুতে একাধিকবার ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষণে তিনি মারা যান।

 

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ এসে নিহতের পাশে পড়ে থাকা ব্যাগ তল্লাশি করে নাম পরিচয় শনাক্ত করে এবং ময়না তদন্তের জন্য লাশ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

নিহত জনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চর প্রাগপুর গ্রামের লালটু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে ফেইম এ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় জুনিয়র কিউ আই পদে কর্মরত ছিলেন।

রেলওয়ে থানা পুলিশের ঢাকা জেলা রেলওয়ে সার্কেল এর সহকারি পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল দেখেছি। পরে লাশের পাশে পড়ে থাকা ব্যাগ তল্লাশি করে আইডি কার্ড দেখে নাম পরিচয় জানতে পারি।

 

পরে মোবাইল ফোনে তার পরিবারকে ঘটনা অবহিত করি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort