শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার মূল আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১০.৫১ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

ফতুল্লায় ব্যবসায়ীর ঘরে ঢুকে লুট করে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনার মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৫ জুন) সদূর মানিকগঞ্জ সাটুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামী নাম মাহবুব (৩৫)। সে ফতুল্লা পূর্বগোপাল নগর এলাকার মৃত আফজাল মিয়া ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভুক্তভোগীর স্বামী ও তার ছেলে ফলের ব্যবসার কাজে বিভিন্ন সময় নারায়ণগঞ্জের বাহিরে অবস্থান করে। সেই সুযোগে ১২ জুন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তার বসত ঘরে প্রবেশ করে ভুক্তভোগী গৃহবধূকে মেরে জখম করে এবং গলায় ফাঁস লাগিয়ে হত্যা করার চেষ্টা করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার করলে আসামীরা বাড়ির সিলিন্ডার গ্যাস ব্যবহার করে শরীরে আগুন ধরিয়ে দিয়ে নগদ টাকা ও স্বর্নালংকারসহ সর্বমোট ১৬ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভুক্তভোগীর ছেলে তার মাকে আগুনে ঝলসানো এবং গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করে, পরে ভিকটিমের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে। হত্যা চেষ্টার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort