শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর ২১ শতাংশ জমি কেনার পর আরও ২১ শতাংশ নামজারির আশ্বাস? কাউলীবেড়া ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ‘ক্ষমতার উৎস’ নিয়ে প্রশ্ন নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৬৩, সেপ্টেম্বরেই ৩৪৪ আগামী দিনে মহিলা দল দেশের নারীদের নেতৃত্ব দেবে: সাখাওয়াত নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসন মানে কেবল সীমান্ত পার হওয়া নয়: হুমায়ুন কবির এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

গাজায় পুরুষদের গণগ্রেপ্তার করছে ইসরায়েলি বাহিনী

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৩.২০ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় পুরুষদের গণগ্রেপ্তার করেছে। বন্দিদের অন্তর্বাস খুলে ও চোখ বেঁধে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। পরে তাদেরকে একটি সামরিক গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

গাজার পুরুষদের কবে ও কেন গ্রেপ্তার করা হয়েছিল সেই বিষয়টি অস্পষ্ট। তবে কয়েকজন বন্দির পরিচয় তাদের সহকর্মী বা পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে।

সিএনএন বন্দিদের মধ্যে এক জনের আত্মীয়ের সঙ্গে কথা বলেছে। বন্দিদের মধ্যে এক জনের নিয়োগকর্তা, জানিয়েছেন, অন্তত কিছু পুরুষ বেসামরিক নাগরিক, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

ইউরো-মেডিটারিয়ান হিউম্যান রাইটস মনিটর একটি আটকের একটি চিত্র পোস্ট করেছে এবং বৃহস্পতিবার তার ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে আটক করেছে এবং ভয়াবহ নির্যাতন করেছে।’

এতে আরও বলা হয়েছে, ‘ইউরো-মেড মনিটর খবর পেয়েছে যে, ইসরায়েলি বাহিনী চিকিৎসক, শিক্ষাবিদ, সাংবাদিক ও বয়স্ক পুরুষদেরসহ বাস্তুচ্যুত লোকদের নির্বিচারে গ্রেপ্তার করছে।’

ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম ছবিগুলোকে হামাস সদস্যদের আত্মসমর্পণ হিসাবে চিত্রিত করেছে।

বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারিকে একজন সাংবাদিক এই ছবিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমরা অনেক বন্দী, হামাস সন্ত্রাসীদের ছবি দেখেছি, যাদেরকে আইডিএফ স্থল অভিযানের সময় গ্রেপ্তার করেছিল।’

তিনি বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি কার সাথে হামাসের সম্পর্ক আছে, আর কার নেই। আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করেছি এবং জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা সেই ঘাঁটিগুলোর প্রতিটি ভেঙে ফেলতে থাকব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort