মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে নেই তাসকিন, হয়েছে কী? বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি! ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প সীমান্তে বিএসএফের ‘গুলি’, বাংলাদেশি যুবক আটকের অভি‌যোগ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে: সাখাওয়াত গণভোট ও সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সরকার কাজ করছে: ডিসি আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক হাজীগঞ্জ এলাকার বাসিন্দা আক্তারুজ্জামানের ইন্তেকাল ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন উদযাপন করলো গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে প্রবীণ নাগরিকদের সমন্বয়ে পৌষের পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠান অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইসির

খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য, ব্রিটিশ হাইকমিশনারকে তলব সরকারের

  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১, ৫.৪৫ এএম
  • ৫৯৪ বার পড়া হয়েছে

খালেদা জিয়াকে ‘হাউস অ্যারেস্ট’ বলে অভিহিত করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে সরকার। আজ রবিবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়ার বাসায় অবস্থানকে ‘হাউস অ্যারেস্ট’ হিসেবে অভিহিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে। ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (এএইচসি) বলা হয়েছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে ‘হাউস অ্যারেস্ট’ শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে গত বছর মার্চ মাসে মুক্তি দিয়েছিল সরকার। শর্ত ছিল তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশ ত্যাগ করতে পারবেন না। এর পর থেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া বাকি সময়টা গুলশানে তাঁর ভাড়া বাসা ‘ফিরোজা’তেই অবস্থান করছেন খালেদা জিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort