শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আ.লীগের সম্মেলন, ফরিদপুর শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৪.৩২ এএম
  • ৪২৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (১২ মে) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ সম্মেলন শুরু হবে।

এ সম্মেলনের কারণে শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড় থেকে রিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন যান চলাচল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (১১ মে) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের চলাচল নির্বিঘ্ন করতে শহরের প্রবেশ মুখ ভাঙ্গা রাস্তার মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়াও ফরিদপুর রেলস্টেশন রেলক্রসিং, টেপাখোলা সোনালী ব্যাংকের মোড়, লালের মোড় ও কমলাপুর চাঁদমারী এলাকার পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় ভারী যান চলচল বন্ধ থাকবে।

আগত ব্যক্তিরা কমলাপুর গণপূর্ত ভবনের সামনের রাস্তা, ঝিলটুলী পানির ট্যাংকির মোড় , চাঁদনীর বিউটি পার্লারের সামনের রাস্তা, আলাউদ্দিন কমিউনিটি সেন্টার ও অফিসার্স ক্লাবের সামনের রাস্তা দিয়ে হেঁটে সম্মেলন স্থলে যেতে পারবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, এ নিষেধাজ্ঞা শুধুমাত্র বাস, ট্রাক, মাহেন্দ্র, ইজিবাইকে করে সম্মেলনে আসা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণ নাগরিক, অফিস আদালতে আসা কর্মকর্তা, ব্যক্তি, স্কুল-কলেজে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort