সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আড়াইহাজারে অবৈধ ৪০০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৪.২০ এএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন বাসা-বাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগের সাত কিলোমিটার এলাকার ৪০০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধা পর্যন্ত আড়াইহাজার উপজেলা দুপ্তারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনার গাঁও অঞ্চলের ব্যবস্থাপক মোঃ মেজবাউর রহমান। এসময় উপ- ব্যবস্থাপক প্রকৌশলী সুরুয আলম সঙ্গে ছিলেন।

এসময় বিভিন্ন বাসা-বাড়ির রাইজার ও ১৩০০ ফুপ পাইপ খুলে নেওয়া হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁও অঞ্চলের ব্যবস্থাপক মোঃ মেজবাউর রহমান বলেন, মঙ্গলবার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া ও খানপাড়া এলাকায় অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২ ইঞ্চি ডায়া ৭০০ ফুট ও থ্রিফোর ডায়া ৬০০ ফুট পাইপ উচ্ছেদ করে আনা হয়। এতে প্রায় ৭ কিলোমিটার এলাকার ২৫০০ বাড়ির ৪০০০ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আড়াইহাজাররে সব অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে। রাষ্ট্রীয় এ সম্পদের চুরি ঠেকাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort