বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

আবায়া নিষিদ্ধের প্রতিবাদে ফ্রান্সে শিক্ষার্থীদের ধর্মঘট

  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২১ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

মুসলিম শিক্ষার্থীদের আবায়া ও কামিস পরিধান নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে একটি ফরাসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ধর্মঘটে নেমেছেন। বুধবার থেকে এ ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

সেইন-সেন্ট-ডেনিসের স্টেইনের মরিস উট্রিলো উচ্চ বিদ্যালয়ে ধর্মঘট আহ্বানকারীরা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা সরকারের ইসলামফোবিয়া নীতি থেকে নিজেদেরকে দূরে রাখতে চাই। মরিস উট্রিলো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবশ্যই স্বাগত জানাতে হবে এবং আমাদের পোশাকে নজরদারি করতে হবে না। আমরা আবায়া বা কামিস পরিধানকারী শিক্ষার্থীদের কলঙ্কিত করতে অস্বীকার করি।’

সেইন-সেন্ট-ডেনিস ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পূর্বে অবস্থিত একটি দরিদ্র উপশহর। এই এলাকাটিতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে অনেক বাসিন্দার পূর্বপুরুষ রয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন তাদের অভিভাবকরাও।

ফ্রান্সে নতুন শিক্ষাবর্ষে সরকারি স্কুলগুলোতে মুসলিম মেয়ে শিক্ষার্থীদের জন্য নতুন একটি নিয়ম চালু করা হয়েছে। এর আওতায় মেয়ে শিক্ষার্থীরা সরকারি স্কুলে আবায়া পরে যেতে পারবে না। সোমবার আবায়া পরে আসায় অনেক শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। তাদের ফেরত পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort