বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি

আওয়ামী লীগ সরকার পালানোর পথ খুঁজছে: নজরুল ইসলাম আজাদ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৩.৫৬ এএম
  • ৪৫৬ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, যারা বলেছিলেন, বিএনপি শেষ। আপনারা দেখে যান, বিএনপি আছে কিনা। বিএনপি মানে আগামীর বাংলাদেশ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও জেগে উঠেছে। এদেশের সাধারন মানুষ আজ রাজপথে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকার এখন পালানোর পথ খুঁজছে। সরকার পতনের আন্দোলন আড়াইহাজার থেকেই শুরু হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছে এদেশের জনগণ।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক এ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নজরুল ইসলাম আজাদ আরও বলেন, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য আমরা সমবেত হয়েছি। রাতের অন্ধকারে ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছেন। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। দেশে চরম দুর্যোগ চলছে। সরকারের হাতে কোন কিছুর নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষ চাহিদামতো খেতে পারছে না। সরকারের এমপি-মন্ত্রীদের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারনেই এদেশের পরিস্থিতি। তাঁরা দুর্নীতি ও লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের পকেট কেটে যে টাকা নিয়ে আপনারা এ সকল করেছেন এর প্রত্যেকটির হিসাব আপনাদেরকে জনগণের কাছে দিতে হবে।

আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort