শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসএসসি ২০০৮ ইফতার মতবিনিময় সভা ও দোয়া মাহফিল তিতাসের প্রকৌশলী আসাদুজ্জামানের নেতৃত্বে এসি আই পানির কল এলাকায় মাসুদের হোটেল থেকে সিলিন্ডারের আড়ালে অবৈধ গ্যাস ব্যবহার বিচ্ছিন্ন আল্লাহর পথে ফিরে আসা উচিত: সাদিয়া মির্জা বিস্ফোরণে কাঁপল দুবাই বউ বরণ নয়, লাশ দাফনের অপেক্ষায় স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সচেতনতার আহ্বান নাসিক প্রশাসক সাখাওয়াতের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় : ঘরমূখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে – ইউএনও সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

অনুর্ধ-১৫ নারী ক্রিকেট প্রশিক্ষণ শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৫.২২ এএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে শেখ হাসিনা জেলা ভিত্তিক অনুর্ধ—১৫ নারী ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাব নারায়ণগঞ্জ এর সভানেত্রী মিসেস সেলিনা হাফিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আন্জুমান আরা আকসির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা (ভারপ্রাপ্ত) প্রকৌশলী ফিরোজা করিম নেলী এবং জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ¦ খবির আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহসভানেত্রী কামরুন নেছা আশরাফ দীনা,আয়েশা বেগম,মরিয়ম তারেক, পূরবি মজুমদার, নাসিমা চৌধুরী শিরিন, মুক্তা ধর, সহকারী কমিশনার, ভূমি, সদর উম্মে কুলসুম রুবি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদিকা রোখসান খবির, হাজেরা খাতুন, আয়েশা বেগম, ময়না বেগম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য জাকির হোসেন শাহীন, মাকসুদ উল আলম, মো. আসলাম, ফিরোজ মাহমুদ সামা, মাহবুবুল হক উজ্জল,এস.এম আরিফ মিহির, মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন— জঙ্গিবাদ, মাদকাস্রক্ত থেকে মুক্ত থাকার অন্যতম পথ হচ্ছে খেলাধুলা। খেলাধুলার মধ্য দিয়ে খুব দ্রুত দেশকে বিশ^ দরবারে পরিচিত করা সম্ভব। এর বড় উদাহরন ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি বেশি বেশি খেলায় মনোনিবেশ করার আহ্বান জানান আগামী প্রজন্মদের।

১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে শহরের বিভিন্ন স্কুলের ৩০ জন প্রশিক্ষণার্থী। এর আগে খেলোয়াড়দের বাছাই হয়েছে। জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবেন ক্রিকেট কোচ মাকসুদ উল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort