শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না: সাখাওয়াত শামীম-অয়ন-আজমেরীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৯ এপ্রিল

‘৩ মাসে ৩০ কেজি ওজন বেড়েছিল, মনে হতো আমার জীবন শেষ’

  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১০.৩৮ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

হিন্দি টিভি সিরিয়াল ও চলচ্চিত্র অভিনেত্রী মৌনি রায়। ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। কিন্তু ‘নাগিন’ সিরিয়ালে অভিনয়ের ঠিক আগে গুরুতরু অসুস্থ হয়ে পড়েছিলেন। ওই সময়ে মৌনির মনে হয়েছিল— তার জীবন শেষ।

কয়েক দিন আগে বলিউড বাবলকে সাক্ষাৎকার দিয়েছেন মৌনি রায়। স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, “৭-৮ বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ওই সময়ে আমি প্রচুর ব্যথানাশক ঔষুধ খেয়েছিলাম। আমার এল৪-এল৫ স্লিপ ডিস্ক ক্ষয় হয়ে গিয়েছিল এবং ক্যালসিয়াম পাথর হয়েছিল। সুতরাং আমি টানা ৩ মাস শয্যাশয়ী ছিলাম। এই তিন মাসে আমার ওজন ৩০ কেজি বৃদ্ধি পেয়েছিল। আমি অনুভব করতাম, আমার জীবন শেষ। ওই সময়ে আমাকে কেউ দেখেনি। এরপরই আমি ‘নাগিন’-এ অভিনয় করি। ওই সময়ে আমি লাইম লাইটে ছিলাম না।”

ওজন কমাতে গিয়েও দারুণ বিড়ম্বনায় পড়েছিলেন মৌনি রা। সেই ঘটনার বর্ণনা দিয়ে মৌনি রায় বলেন, ‘আমি ভাবছিলাম, কীভাবে এই ওজন কমাবো! এরপর আমি ঔষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, ঔষুধ খেতে যে পানি খেতাম তার ওজন কমে গিয়েছিল। এরপর আমি উপলদ্ধি করি, এই সিদ্ধান্ত স্বাস্থ্যকর নয়। বুঝতে পারি খাবার খাওয়া কমাতে হবে। আমি জুসগুলো ৩/৪/৫ দিনে খাব, কারো সঙ্গে কথা বলব না। কিন্তু তখন বুঝতে পারি, না বাবা আমার খাবার দরকার আছে। আমি ৩ জনের খাবার খেতাম, এটা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এত খাবার শরীরের জন্য প্রয়োজন নেই। এরপর পুষ্টিবিদের কাছে যাই, সে আমাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসেন।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort